Tuesday , 5 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

শেখ মুজিবের ছবি টাঙানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
August 5, 2025 6:28 pm

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৪ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই স্কুলে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তদন্ত চলমান আছে। তিনি দোষী সাব্যস্ত হলে বিভাগীয় মামলাও হতে পারে। এমনকি স্থায়ীভাবে বহিষ্কারও হতে পারেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষিকার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে তা রিসিভ করেন তার স্বামী মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন আপনার একটা চিঠি আছে। অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলেননি।’

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার, ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

বরিশালে আ. লীগ নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেফতার

জুনেই মূল্যস্ফীতি আটে নেমে আসবে: অর্থ উপদেষ্টা

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

আবু সাঈদ হত্যা: সাবেক ডিআইজি বাতেনসহ ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন: প্রেস সচিব

পুলিশের এক অতিরিক্ত আইজিপি ও নয় ডিআইজিকে বদলি-পদায়ন

সাবেক এমপি মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর সম্পদ জব্দ

নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট ছাত্রের লাশ

নরসিংদীতে র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই