Monday , 11 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

রোনালদোর ২ গোলেও হারল আল নাসর

প্রতিবেদক
Newsdesk
August 11, 2025 8:55 pm

স্পোর্টস ডেস্ক :

দুই গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার স্পেনের দ্বিতীয় বিভাগের আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে তার দল সৌদি ক্লাব আল-নাসর।

ম্যাচটা হয়েছিল আলমেরিয়ার মাঠ ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে। সেই ম্যাচের শুরুতে ছয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দলটা। সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার সার্জিও আরিবাস, সাবেক আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড লিও ব্যাপটিসতাওয়ের পাস পেয়ে গোল করেন।

১৭ মিনিটে আল-নাসর সমতায় ফেরে। জোয়াও ফেলিক্স থেকে বল যায় সাদিও মানের কাছে, তার পাস থেকে রোনালদো কাছ থেকে শটে বল জালে পাঠান।

এরপর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ম্যাচে প্রথম বারের মতো লিড নেয় আল নাসর। তখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিতেই গেল দলটা।

ঠিক এই সময় আলমেরিয়ার হয়ে গোল করার সহজ সুযোগ মিস করেন আরিবাস। তবে বিরতির আগে গোল করে স্বাগতিকদের আফসোসটা ঘুচিয়ে দেন আদ্রি এমবারবা। সে গোল অবশ্য আসে আল-নাসরের গোলরক্ষক নওয়াফ আলাকিদির ভয়ংকর এক ভুলে। তার ভুল পাস কেটে এমবারবা দূর থেকে দারুণ লব শটে গোল করেন।

রোনালদো প্রথমার্ধ শেষে বদলি হয়ে মাঠ ছাড়েন। তখন কি আর আল নাসর কোচ হোর্হে হেসুস জানতেন, তার দল এভাবে ভেঙে পড়বে রোনালদোকে ছাড়া!

৬১ মিনিটে সে গোলটা হজম করে আল নাসর। গোলটা আসে সেই এমবারবার পা থেকে। সে গোলটা আর শোধ করতে পারেনি দলটা। ফলে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় সৌদি এই ক্লাবকে। তাতেই তাদের প্রস্তুতি পর্বটা শেষ হয় হারের বিষাদ নিয়ে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ওয়াসার এমডির দায়িত্ব পেলেন ডিএসসিসি প্রশাসক

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নেত্রকোনায় প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, বিক্ষোভ

দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক সংস্কার কাজ শুরু করেছে সরকার : জ্বালানি উপদেষ্টা

বর্তমান সরকার রিজার্ভ বাড়িয়েছে, ব্যাংক সেক্টর সচল করছে : জামায়াত আমির

প্রতারকচক্র হতে সতর্ক থাকুন: পুলিশ হেডকোয়ার্টার্স

কমছে সবজির দাম, স্বস্তিতে নগরবাসী