Friday , 16 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

প্রতিবেদক
Newsdesk
February 16, 2024 2:24 pm


ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজির চালকসহ সবাই মারা গেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর নামক স্থানে আসতেই বিপরিত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাতজন নিহত হয়। ফায়ার সার্ভিস মাত্র ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের কাজ করছে। আনোয়ার হোসেন বলেন, বাস জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

নিহতের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। তারা হলেন, ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫) তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো.সাদমান (৭) এবং সিএনজি চালক আলামিন হোসেন (২৫) তার ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

একই পরিবারের তিনজন তারা আত্মীয়দের জানাজায় যাচ্ছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হবে। ঘটনার তদন্তে কমিটি করা হবে।

সর্বশেষ - জেলার খবর