Thursday , 8 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
May 8, 2025 5:29 pm

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সে সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে পড়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের চাকা সংস্কার করছিলেন চালক। এসময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয় এবং অ্যাম্বুলেন্সের আরোহীদের চাপা দেয়। বাসের চাপায় অ্যাম্বুলেন্সে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও সাতজন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাদের দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘‘অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের নামিয়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে নষ্ট হয়ে যাওয়া চাকা ঠিক করছিল চালক। হঠাৎ পেছন দিক থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রীদের অ্যাম্বুলেন্সের পিছনে সজোরে ধাক্কা দেয় এবং যাত্রীদের চাপা দেয়। এতে ঘঠনাস্থালেই এক জনের মৃত্যু হয়। আহত বাকীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।”

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পলাতকরা আর পুলিশে নেই, দেখামাত্র গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

আরও ৪২ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা শুরু

ঝিনাইদহ-১ বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন করা প্রয়োজন: সেমিনারে বক্তারা

ভারতে খেলতে আসছে আর্জেন্টিনা

ভোটের অধিকার আদায়ের আন্দোলন চলবে : মির্জা ফখরুল

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

আছাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধানে দুদককে আইনজীবীর চিঠি

গৌরবোজ্জ্বল ভূমিকা ফিরিয়ে আনতে পুলিশে শুদ্ধি অভিযান