Friday , 15 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদক
Newsdesk
August 15, 2025 4:49 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কর্মজীবী দল আলোচনা সভা ও দোয়া মাহফিল করে।

এদিকে সকাল ১০টার দিকে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আরেকটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেলা ১১টার দিকে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলগুলোতে দলের চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষি উপদেষ্টা

বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে: ববি হাজ্জাজ

মাদক কারবারিকে ছিনিয়ে নিতে গাজীপুরে ফাঁড়িতে হামলা : ২ পুলিশ সদস্য আহত

এবার উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিদাতা আ.লীগ কর্মী গ্রেপ্তার

তিন জেলায় সড়কে গেল ৯ প্রাণ

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে কাজ করছে সরকার : বিদ্যুৎ উপদেষ্টা

‘অবৈধ’ সম্পদের খোঁজ : সাবের হোসেন ও তার স্ত্রীর নামে মামলা করছে দুদক

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা