Sunday , 17 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে ইয়াবাসহ আটক ২

প্রতিবেদক
Newsdesk
August 17, 2025 8:38 pm

জাফর আলম,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৫ হাজার ১০০ ইয়াবা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিমানবন্দরে নিয়মিত মালামাল তল্লাশির সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।আটক দুজন হলেন- মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার তানভীর আহমদ (৩০)। তাদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরীচ্যুত কর্মী।

ওসি বলেন, বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটে ওঠার জন্য সকাল সোয়া ১০টার দিকে তারা বিমানবন্দরে আসেন। মালামাল স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে ক্রিকেট ব্যাট ভেঙে দেখা হয়। এতে ভেতরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা পাওয়া যায়।তিনি আরও জানান, আটক দুজনকে কক্সবাজার সদর থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

‘অযৌক্তিক আন্দোলন-আবদার ধৈর্যের সীমা অতিক্রম করেছে’

তিন ঘণ্টার চেষ্টায় ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বছরে দুইবার সরকার পতনের কর্মসূচি দেয় বিএনপি: হানিফ

বাণিজ্যিক জাহাজে রাশিয়ার হামলা: ৪ ভারতীয় নাবিক নিহত, ক্ষুব্ধ দিল্লি

অগ্নিকাণ্ড-ভাঙচুরের দায় স্বীকার করেছেন বিএনপি নেতারা

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

হাসিনার আমলের সব নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ৪ ককটেল বিস্ফোরণ

পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ : বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ