Wednesday , 22 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এমপি আজিম পরিকল্পিত হত্যার শিকার, দেশে আটক ৩ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
May 22, 2024 2:28 pm


নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এমপি আনার খুনের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।’

বুধবার (২২ মে) ধানমন্ডির নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে, তা আমরা দিচ্ছি।’

এমপি আনার হত্যার ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে কোনও অবনতি ঘটবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেন’ থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির মরদেহ উদ্ধার করার কথা জানায় স্থানীয় পুলিশ। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।

সর্বশেষ - জেলার খবর