Friday , 22 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত একই পরিবারের ৪ জন

প্রতিবেদক
Newsdesk
August 22, 2025 7:20 pm

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি কাত হয়ে পড়লে দুটি প্রাইভেটকার ও সিএনজিচালিত একটি অটোরিকশা চাপা পড়ে। এতে একটি প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

আজ শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। তবে অটোরিকশার যাত্রী আহত তিনজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এসময় অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কাজ শেষ পর্যায়ে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।’

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

হাট ভরা কোরবানির পশু, দাম নাগালে আসার অপেক্ষায় ক্রেতারা

মাদক গায়েবের অভিযোগে ডিএনসি পরিদর্শক জিল্লুর তদন্তের মুখে

ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মৎস উপদেষ্টা

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে শোকজ, এক দিনের মধ্যে খোলার নির্দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

রিটার্ন দাখিলের সময় আরও বাড়লো

ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায়, জাপান সেই বন্ধু: প্রধান উপদেষ্টা