শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে আলু ক্রয় করা হবে: কৃষি উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এ বছর আলুর উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু ক্রয় করা হবে।”

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “বৃষ্টির কারণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে প্রভাব পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এ সমস্যা থাকবে না। সবজির দাম বাড়লেও আলুর দাম কমে গেছে। কৃষকরা এ বছর আলুর দাম পাচ্ছেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য সরকারিভাবে কিছু আলু ক্রয়ের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরো বলেন, “কৃষকদের ক্ষতি কমাতে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।”

বিএডিসির গবেষণা কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর ও বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে। আমরা খেজুর রপ্তানি করে আনি। স্থানীয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত চারা ব্যাপকভাবে ছড়িয়ে দিলে আমদানি নির্ভরতা কমবে। নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে চড়া দামে আলু বীজ আমদানি করতে হয়। কিন্তু দেশে উন্নত জাতের আলু বীজ উৎপাদন করা গেলে কৃষির জন্য তা অত্যন্ত উপকারী হবে।”

এ সময় তিনি জানান, এ লক্ষ্যে বিএডিসি টিস্যু কালচার ল্যাব ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

খাগড়াছড়িতে গুলি করে ইউপিডিএফের ২ কর্মীকে হত্যা

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না: ওবায়দুল কাদের

পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, পদক পাচ্ছেন ৪০০ জন

মার্কিন পাল্টা শুল্ক কমানো সন্তোষজনক: আমীর খসরু

হাতিরঝিল স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি গ্রেফতার

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই মারা গেছেন