Monday , 25 August 2025 |
শিরোনাম:

মির্জাগঞ্জ ইউনিয়নে নির্বাচনী হাওয়া, জনসংযোগে আলোচনার কেন্দ্রে ফিরোজ আলম গোলদার

মাদকের অন্ধকার সাম্রাজ্য: ধ্বংস হচ্ছে প্রজন্ম, আড়ালে কারা গড়ছে অবৈধ সম্পদের পাহাড়?

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। কার্যালয় ভাঙচুর।

ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপপ্রচারের ঊর্ধ্বে পেশাদারিত্ব, আলোচনায় পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান

ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে সৈয়দপুরে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমা

প্রতিবেদক
Newsdesk
August 25, 2025 6:26 pm

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি কর্মচারীদের জনসেবার মানসিকতা ধারণ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, জনসেবার জন্যই আমাদের নিয়োগ হয়েছে। তাই সবার মধ্যে সর্বদা সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এটুআই-এর যৌথ উদ্যোগে ন্যাশনাল ড্যাশবোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ হিসেবে আয়োজন করা হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমাদের অ্যাডভান্টেজ তৈরি করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার জানতে হবে। পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনকে আধুনিকায়ন করে একটি তথ্য হাব গড়ে তুলতে চাই, যেখানে দেশ-বিদেশের যেকোনো ব্যক্তি পার্বত্য অঞ্চলে উৎপাদিত পণ্যের তথ্য পেতে পারবেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্গানিক ফল যেমন পাহাড়ি আম, আনারস, কলা ও ড্রাগন ফল এখন আগের চেয়ে বেশি উৎপাদিত হচ্ছে এবং এগুলো দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামের কেমিক্যাল মুক্ত ফল আন্তর্জাতিক বাজারে পরিচিত করাতে চাই।

উপদেষ্টা বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা ও চেতনায় পার্বত্য চট্টগ্রামবাসীরাও সম-অংশীদার হতে চায়। আমাদের ঐতিহ্য, সম্পদ ও সম্ভাবনা জাতীয় উন্নয়নের অংশ হতে পারে।

সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক বলেন, সবকিছুই হাতের মুঠোয় থাকতে হবে। ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম সম্পর্কে সর্বদা আপডেট থাকতে পারব।

তিনি সরকারি চাকরির বিধি-বিধান সম্পর্কে ওয়াকিবহাল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, যুগ্মসচিব অতুল সরকার, যুগ্মসচিব মো. মমিনুর রহমান, যুগ্মসচিব কাজী তোফায়েল আহমেদ। প্রশিক্ষণ পরিচালনা করেন এটুআই-এর রেজাল্ট ম্যানেজমেন্ট অ্যানালিস্ট মো. আনোয়ারুল আরিফ খান, ডাটা কো-অর্ডিনেশন অফিসার মো. আশরাফুল ইসলাম, রিফাত-ই-জাহান সিদ্দিকী, অনিক কুমার পাল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ওয়াহিদ পলাশ, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হাবিবুল্লাহ নাহিদ ও পল্টু চন্দ্র দাস।

দিনব্যাপী এই কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ও চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গুলশানের দোয়া মাহফিলে তারেক রহমান

দেশে দারিদ্র্যের হার বেড়ে ১৯.২ শতাংশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’: চিফ প্রসিকিউটর

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

তৃতীয় ধাপেও উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে: কাদের

সাবেক মন্ত্রী মোজাম্মেল ও নাহিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে

নির্বাচনে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে : মহাপরিচালক

দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত