Monday , 6 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Newsdesk
October 6, 2025 7:39 pm

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনা দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা ও প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখা। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের উপর হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানো একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে সাংবাদিক মহিউদ্দিন ও রুবির উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারেরও জোর দাবি জানানো হয়।
‎
‎বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম ঢাকার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সর্বশেষ - জেলার খবর