Tuesday , 7 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মোহনগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রতিবেদক
Newsdesk
October 7, 2025 6:14 pm

জাহিদ হাসান নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোণার মোহনগঞ্জে থানা থেকে প্রায় ১৫০ গজ দূরের একটি দোকানে ঢুকে নারায়ণ পাল (৪০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌরশহরের উত্তর দৌলতপুরের থানার মোড়ে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ হত্যাকাণ্ড হয়।

নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে থানা থেকে প্রায় ১৫০ মিটার দূরে থানা মোড়ে নারায়ন পালের মুদি দোকান। সোমবার রাত সোয়া ১১টার দিকে পণ্য কিনতে যাওয়া এক ক্রেতা দোকানের ভেতর নারায়ন পালের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দোকানের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয় । এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেমি উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

বেনাপোলে ৭০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

সাবেক ডিআইজি বাতেনের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন

২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকো গ্রেট

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুটি ম্যাচ, মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা

তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা

বিএনপির নেতাদের মিথ্যাচার হত্যাকান্ডের চেয়েও বীভৎস কুৎসিত : তথ্যমন্ত্রী

Share via
Copy link