Saturday , 15 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

প্রতিবেদক
Newsdesk
August 15, 2026 7:09 pm

অপরাধচিত্র প্রতিবেদক : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার কার্যকরের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভক্তরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
১৫ আগস্ট শনিবার বিকেল ৩টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা সালমান শাহর ভক্তরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। এ সময় তারা সালমান শাহ হত্যার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সালমান শাহ হত্যার বিচার কোটি মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এ ঘটনার বিচার নিয়ে অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।


তারা আরও বলেন, কোনো রাজনৈতিক, সামাজিক বা প্রভাবশালী পরিচয়ের কারণে যেন কেউ আইনের আওতার বাইরে থাকতে না পারে। গ্রেপ্তার হওয়া আসামি ডনকে জামিন না দিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনেরও দাবি জানান তারা।
মানববন্ধনে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এ সময় তিনি বলেন, তদন্তে হত্যাকাণ্ডের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। এখন দ্রুত বিচার কার্যকরের অপেক্ষা। প্রধান হত্যাকারী সামিরাসহ কোনো আসামি যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শেষে ভক্তরা ঘোষণা দেন, সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকারও ঘোষণা দেন।

সর্বশেষ - রাজনীতি