Friday , 24 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

আরপিও নিয়ে আপত্তি জানিয়ে ইসিতে চিঠি দেবে বিএনপি

প্রতিবেদক
Newsdesk
October 24, 2025 7:37 pm

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আরপিও সংশোধনে অনেকগুলোতে বিএনপি সম্মত হয়েছিল। তবে ২০/১ উপ-ধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন।’

এতে বিএনপি আশ্বস্ত ছিল জানিয়ে সালাহউদ্নি আহমেদ বলেন, ‘কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এমন হলে ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না।’

বিএনপির এই নেতার প্রশ্ন, ‘এ ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো?

বিএনপি বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও পুনঃবিবেচনা করার আহ্বানন জানান তিনি। এও জানান, পাস হওয়া আরপিওতে আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল।

চলতি মাসে ২০০ আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলেও এসময় জানান সালাহউদ্দিন আহমেদ।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link