Saturday , 19 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা, প্রতিনিধিদল গেল যমুনায়

প্রতিবেদক
Newsdesk
October 19, 2024 7:37 pm

নিজস্ব প্রতিবেদক :

চাকরি স্থায়ীকরণের দাবিতে ছয় ঘণ্টা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা।

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। বিকেলের পর তাঁরা শাহবাগ ছেড়ে যান। তাঁদের মধ্য থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন।

অবরোধকে কেন্দ্র করে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্ট হয়। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

কর্মসূচি থেকে সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি জানানো হয়।

যমুনায় আলোচনার বিষয়ে কর্মচারী পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আলোচনার জন্য যমুনা থেকে তাঁদের ডাকা হয়েছে। আলোচনার পর, এ বিষয়ে আমরা দেখব। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকা, যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে, জনগণের দুর্ভোগ নিরসনেও কাজ করছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

রুহুল আমিন গাজী ছিলেন একজন আপসহীন সাংবাদিক নেতা

বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দিন : মির্জা ফখরুল

আওয়ামী লীগ কচুপাতার শিশিরবিন্দু নয়: কাদের

দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

শাহ আমানত বিমানবন্দরে সোনার বারসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

এনবিআরের আরো ৭ কর্মকর্তা বরখাস্ত

জেএমবির ৮ সদস্যেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগও পিএসসির মাধ্যমে: জনপ্রশাসন মন্ত্রী