Friday , 4 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
October 4, 2024 3:39 pm

জামালপুর প্রতিনিধি :

জামালপুর শহরের বেলটিয়া টিউবেলপাড় এলাকায় ট্রাকের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন- মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায় জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশা চালক। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠনো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালপুর থানার ওসি ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি আমরা। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ নিয়ে আসার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাক আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত