বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১২ ডিসি পদেও

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল চলছে। এবার একযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ওসি পদে পরিবর্তন এসেছে। লটারির মাধ্যেমে কে কোন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন সেটি চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও ডিসি পদ মর্যাদার ১২টি পদেও পরিবর্তন আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি ও পদায়নের ব্যাপারে আদেশ দেন। এছাড়া পৃথক আদেশে ডিএমপির ডিসি পদ মর্যাদার ১২টি পদেও পরিবর্তন এসেছে।

এর আগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭ থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন। সারাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি।

এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাবেক সংসদ সদস্য সাদেক খান ও গোলাম ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

আটকের পর যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

করোনায় দুই জনের মৃত্যু

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি : ওবায়দুল কাদের

ট্রাভেল এজেন্সি ব‍্যবসায় শৃঙ্খলা ফেরাতে আটাবের ৯ দফা দাবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

১১ মাসে ৪৮৬ নারী ও কন্যাশিশু হত্যার শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

পোশাক শিল্প এখন স্থিতিশীল: বিজিএমইএ