Tuesday , 16 December 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিজয়ের দিনে পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড

প্রতিবেদক
Newsdesk
December 16, 2025 3:03 pm

নিজস্ব প্রতিবেদক :

বিজয় দিবস উপলক্ষে পতাকা হাতে প্যারাট্রুপিং করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

সশস্ত্র বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে। ঐতিহাসিক এই মুহূর্ত প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজন বিজয় দিবসের আনন্দ ও গৌরব আরও উজ্জ্বল করেছে।

জমকালো এই আয়োজন দেখতে মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সকাল পৌনে ১০টার দিকেই বিমানবন্দরের প্রধান ফটকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। নিরাপত্তা তল্লাশি শেষে সবাইকে ভেতরে প্রবেশ করানো হয়। পুরো এলাকাজুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা।

বিমানবন্দরের ভেতরে প্রবেশ করা দর্শনার্থীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। কেউ কেউ কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড় বেঁধে আসেন। অনেকে লাল-সবুজ রঙের পোশাক পরেও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সংখ্যানুপাতিক হারে ভোটের নামে জগাখিচুড়ি চলছে: ফখরুল

‘সত্য তথ্য দিয়ে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে চাই’

দেশের প্রয়োজনে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন উপজেলা

আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

সাগর-রুনি হত্যা: রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সবার মৃত্যু, পরিবারে রইলো না কেউ

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বাল্টিমোর আইকনিক সেতু