Tuesday , 25 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কক্সবাজারে আরাকান আর্মির পোষাকসহ আটক ৩

প্রতিবেদক
Newsdesk
March 25, 2025 7:11 pm

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকা থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক সহ ৩ জনকে আটক করার তথ্য দিয়েছে র‌্যাব -১৫।

গ্রেফতারকৃতরা হলো, উখিয়ার পালংখালী ইউপির বাসিন্দা শফিকা আক্তার (৩৭),মিনুয়ারা আক্তার (৩৩) ও ইকবাল হাসান (১৪)। পোশাকের পাশাপাশি তাদের কাছে থাকা ৪ টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ নামে পোশাক সরবরাহকারী চক্রের অন্যতম হোতা পালিয়ে যায় এবং গ্রেফতারকৃতরা তার নেতৃত্বে এই কাজ করতো বলে র‍্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।র‍্যাব-১৫ এর মিডিয়া পরিচালক আ.ম ফারুক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার (২৩ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে । র‍্যাবের দাবি, জুলাই বিপ্লবের পর কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আরকান আর্মির কার্যতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

দুষ্কৃতিকারীর মাধ্যমে জব্দ হওয়া আরাকান আর্মির পোশাকগুলো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছিলো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সামনে অজানা অনেক চ্যালেঞ্জ আছে: নবনিযুক্ত সিইসি

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয়: তাজুল ইসলাম

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স

সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা, বিজিবিকে সহযোগিতা করবে পুলিশ

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ

চানখারপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড