Thursday , 15 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় অন্ধ স্বামী আটক

প্রতিবেদক
Newsdesk
January 15, 2026 2:01 pm

মাদারীপুর প্রতিনিধি : 

মাদারীপুরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়ছে। এ ঘটনায় নিহতের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাত ৩টার দিকে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্ত্রী রোকেয়া, তার দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া এবং অন্ধ স্বামী আবুল হোসেন পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে জবাই করে হত্যা করেন- একথা আবুল নিজেই স্বীকার করেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে ও পুত্রবধূরা জানান, আবুল হোসেন মৃধার দুই বিয়ে। প্রায় ২-৩ বছর যাবত তিনি মানসিক রোগে ভুগছেন বলে দাবি পরিবারের সদস্যদের। তিনি পাগলের মতো আচরণ করে আসছিলেন। হত্যার বিষয়টি তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। তবে আমরা হত্যা করতে দেখিনি। তেমন কোনো ঝগড়াও হয়নি বলে জানান তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির

চট্টগ্রামে রান্নাঘরে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ডলফিন এনজিও’র মালিক আব্দুর রাজ্জাকসহ আটক ৬

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

এবার ম্যারাডোনার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ দুই চিকিৎসকের

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট

ডিএমপির ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী