রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ পোড়া লাশ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

আশুলিয়া (সাভার) প্রতিনিধি :

সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও দুইটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নারী ও অন্যটি ছেলে শিশুর মরদেহ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা।

এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানতে চাইলে সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে সাভারের একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর গত বছরের ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। তবে ওই তিনটি ঘটনায় কোনো নিহতরই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শহীদ মিনারে গণসমাবেশ, ৮ দফা দাবি সংখ্যালঘু জোটের

আদালত অবমাননার মামলা : শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, চাকরি হারালেন পুলিশ কর্মকর্তা

নদীবন্দরগুলোর কার্যকারিতা বাড়লে আঞ্চলিক বাণিজ্য গতিশীল হবে : নৌপরিবহন উপদেষ্টা

গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ

‘অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক, হাসপাতালে অভিযান জোরদার হবে’

আ.লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

জি এম কাদের ও তার স্ত্রী নিলেন ঢাকার দুই আসনের মনোনয়নপত্র

স্ত্রী ও সন্তানসহ সাবেক এমপি সাদেক খানের ৫০টি হিসাব অবরুদ্ধের আদেশ

কক্সবাজারে অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি