Tuesday , 27 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর আহত

প্রতিবেদক
Newsdesk
January 27, 2026 9:25 pm

কক্সবাজার প্রতিনিধি :

আহতদের পরিবার জানিয়েছে, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে কিশোরদের শরীরে লাগে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশী কিশোর গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দ উল্লাহ (১৫)।

আহতদের পরিবার জানিয়েছে, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে কিশোরদের শরীরে লাগে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় দুজন কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজিবি নিবিড়ভাবে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছে হুজাইফা আফনান (৯) নামের টেকনাফের এক শিশু। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ১২ জানুয়ারি টেকনাফ সীমান্তের লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক মাছ চাষি পা হারান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না: প্রতিমন্ত্রী

দুদকের পরিচালক সায়েমুজ্জামানকে মামলা তদারকির দায়িত্ব থেকে প্রত্যাহার

দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি

বিএনপির আগামীকালের হরতাল পিছিয়ে ১৯ ডিসেম্বর

আগামীকাল শপথ নিচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু

প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

সাভারে বাসে আগুন, আটক ২

মব সন্ত্রাস বন্ধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা