Wednesday , 18 March 2026 |
শিরোনাম:

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

অস্ত্রকাণ্ডে ইশরাকের পদত্যাগের ঘোষণা : বললেন ‘সিটি নির্বাচনে অংশ নেব, প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করব’

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি, চ্যানেল আইয়ের ‘সেরা প্রতিবেদক ২০২৬’ জাহিদ হাসান

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঈদের কেনাকাটায় শেষমুহুর্তে নজর এখন টুপি-আতরে

প্রতিবেদক
Newsdesk
March 18, 2026 6:31 pm

নিজস্ব প্রতিবেদক :

ঈদের মূল কেনাকাটা শেষে এখন মুসল্লিদের ভিড় জমেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির দোকানে। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি আর পছন্দের সুগন্ধি সংগ্রহে সরগরম রাজধানীর বায়তুল মোকাররমসহ ফুটপাতের দোকানগুলো। দেশি পণ্যের পাশাপাশি বিদেশি বাহারি টুপি ও আতরের বিপুল চাহিদায় শেষ মুহূর্তে তুঙ্গে উঠেছে এই অনুষঙ্গগুলোর বিক্রি।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেট সংলগ্ন ফুটপাত এখন টুপি, আতর আর তসবির বিক্রিতে সরগরম। বিক্রেতারা জানান, রোজার শুরু থেকেই এসব পণ্যের চাহিদা থাকলেও গত এক সপ্তাহ ধরে সকাল থেকেই ক্রেতাদের ভিড় কয়েকগুণ বেড়েছে।

বায়তুল মোকাররম মার্কেটের নিচতলায় দেশি টুপির পাশাপাশি মিলছে তুরস্ক, ব্রুনাই, সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাহারি টুপি। মানভেদে দেশি টুপি ১০০ থেকে ১,০০০ টাকায় এবং উন্নত মানের বিদেশি টুপি ৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে স্বল্প আয়ের ক্রেতাদের জন্য ফুটপাতের দোকানগুলোতে ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে পছন্দের টুপি।

আবু সাঈদ নামের এক টুপি ব্যবসায়ী বলেন, শেষ সময়ে টুপির চাহিদা বেড়েছে। মানুষ টুপি কিনতে আসছেন। দু-চার দিন ধরে বেশ বিক্রি হচ্ছে। গতকাল এবং তার আগের দিন বেশি বিক্রি হয়েছে। আজ তার তুলনায় ক্রেতা কম, তবে একেবারে খারাপও না।

ফার্মগেট এলাকার বাসিন্দা মোক্তার হোসেন নিজের ও দুই ছেলের জন্য টুপি কিনতে বায়তুল মোকাররমে এসেছেন। তিনি জানান, সব কেনাকাটা শেষ। এখন পাঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে নিজের ও ছেলেদের জন্য টুপি কিনতে এসেছেন, সঙ্গে কিছু আতরও নেবেন।

বায়তুল মোকাররমে সৌদি আরব, ভারত ও আরব আমিরাত থেকে আমদানিকৃত নানা ঘ্রাণের দেশি-বিদেশি আতরের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মানভেদে প্রতি তোলা সাধারণ আতর ১০০ থেকে ১,৫০০ টাকায় এবং বিশেষায়িত বিদেশি আতর ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে হাসনাহেনা, সিলভার, রজনীগন্ধা ও চকোলেট ম্যাক্স।

এছাড়া সুলতান, রয়েল, অরেঞ্জ, জান্নাতুল ফেরদৌস ও লর্ডভিনিয়া ম্যানের মতো সুগন্ধিগুলোরও বেশ ভালো চাহিদা রয়েছে।

বিক্রেতা মো. সজল মিয়া বলেন, এক তোলা আতর ১০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি করছি। আবার অনেক দামি বিদেশি আতরও আছে। বিভিন্ন ফুলের ঘ্রাণের আতর কিনতে মানুষ আসছে, বিক্রিও ভালো হচ্ছে।

তৌহিদ মিয়া নামের এক ক্রেতা বলেন, ঈদের দিন সুগন্ধি লাগিয়ে বাসা থেকে নামাজে যেতে অন্যরকম ভালো লাগা কাজ করে। ৫০০ টাকার আতর কিনলাম; হাসনাহেনা ও রজনীগন্ধা ফ্লেভারের গন্ধটা বেশ ভালো।

এ ছাড়া ঈদের অনুষঙ্গের মধ্যে জায়নামাজ ও তসবির কদর রয়েছে। বায়তুল মোকাররমে তুরস্ক, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, বেলজিয়ামসহ নানা দেশের পাশাপাশি দেশি কাপড়ের জায়নামাজ বিক্রি হচ্ছে। মানভেদে দেশি জায়নামাজ ১৫০-৫০০ টাকায় এবং বিদেশি জায়নামাজ ৫০০-১,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

এক তসবি বিক্রেতা বলেন, এবার ডিজিটাল তসবির বিক্রি ভালো। মানভেদে ৫০ থেকে ১২০ টাকায় ডিজিটাল তসবি পাওয়া যাচ্ছে। এটি যেকোনো জায়গায় সহজে বহন করা যায় বলে ক্রেতাদের আগ্রহ বেশি। সকাল থেকে প্রায় দেড় হাজার টাকার ডিজিটাল তসবি বিক্রি হয়েছে।

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

‘পুরনো পদ্ধতি অর্থাৎ মার্কস অথবা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে’

ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

নাগরিকদের সচেতনতা বাড়লে দুর্নীতি কমবে: ভূমিমন্ত্রী

৭ জানুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে: শেখ হাসিনা

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব : তথ্য প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের শৌচাগার থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে তিন তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭

ঐক্যবদ্ধভাবে আমাদের সব সমস্যা মোকাবিলা করতে হবে, বাবুনগরীকে তারেক রহমান