Saturday , 22 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নাগরিকদের সচেতনতা বাড়লে দুর্নীতি কমবে: ভূমিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
June 22, 2024 9:25 pm

বরিশাল প্রতিনিধি :

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সচেতন নাগরিকই স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পেলে দুর্নীতি অনেকাংশেই হ্রাস পাবে।

শনিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত জনবান্ধব ডিজিটাল জরিপবিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনার স্মার্ট ডিজিটালাইজেশন বৈধ মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে। এটি অবৈধ দখল রোধ করার পাশাপাশি অসৎ উপায়ে অর্জিত অর্থে ভূমি ক্রয়ের প্রচেষ্টাও প্রতিহত করবে।

প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাকে ভূমি মালিকানা ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করেছি। এই উদ্যোগ সফল হলে ভূমি সংক্রান্ত অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ চট্টগ্রাম, রাজশাহী সিটি করপোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) প্রকল্পের অধীনে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে।

দক্ষিণ কোরীয় সহায়তায় জিএনএসএস, টোটাল সার্ভে সিস্টেম, ড্রোন, ওরাকল ডাটা ও জিআইএস সফটওয়্যারসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এর পাশাপাশি আরও একটি প্রকল্পের মাধ্যমে দেশের আরও ৩২টি উপজেলায় বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) অপারেশন শিগগিরই শুরু করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ১৭১ কোটি ৮৩ লাখ ডলার

পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন

সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর

শিরোপা নয়, বাটলারের ‘নজর’ মেয়েদের ভবিষ্যতে

ব্যারিষ্টার তাপস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন শিক্ষককে। সাহারা খাতুন নিশ্চুপ ছিলেন

ব্যারিষ্টার তাপস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন শিক্ষককে। সাহারা খাতুন নিশ্চুপ ছিলেন

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করবে: ফখরুল

জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে: রিজভী

বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির

ইচ্ছেমতো চুল কাটার স্বাধীনতা পেল থাই শিক্ষার্থীরা