Thursday , 29 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত ইসির

প্রতিবেদক
Newsdesk
January 29, 2026 7:38 pm

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) প্রতিবাদের মুখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে আরএফইডির পক্ষ থেকে অনলাইন কার্ড ইস্যুর বিরোধিতা করা হয়। এ বৈঠকে অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতাদেরও রাখা হয়।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সিনিয়র সাংবাদিক, অন্যান্য সাংবাদিক সংগঠন ও আরএফইডির নেতারা সাংবাদিক ম্যানুয়ালি কার্ড প্রদান না করলে নির্বাচন কভার করা হবে কী হবে না পরে সিদ্ধান্ত জানানো হবে বলে হুঁশিয়ারি দেন।

সিইসি সেখানে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড দেওয়ার বিষয়ে আশ্বস্ত করে বলেন, আমি অন্যান্য কমিশনারদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাব।

বিকেলে ইসি সচিব জানান, আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব। অনলাইনে যারা অলরেডি নিবন্ধন করেছেন, সেটা বহাল থাকবে। কিন্তু নতুন করে আর অনলাইনে নিবন্ধন করার দরকার নেই। আপনারা অতীতে যেভাবে পেতেন সেভাবে ব্যবস্থা করা হবে। তবে এটি বাস্তবায়নে সময় লাগবে। এই সময়টা দিয়েন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বন কর্মকর্তাদের জন্য ঝুঁকি ভাতা চালুর উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স: ইসি আহসান হাবিব

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

কারাগার থেকে ৪ আসামির পলায়ন: ডেপুটি জেলার-প্রধান কারারক্ষীসহ ৫ জন বরখাস্ত

অনেক সংগ্রাম করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি : প্রধানমন্ত্রী

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের হেলিকপ্টার ভূপাতিত

ভারতে সড়ক দুর্ঘটনায় ১০ শ্রমিকের মৃত্যু

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল