Sunday , 8 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দেওয়ার আল্টিমেটাম আম জনগণ পার্টির

প্রতিবেদক
Newsdesk
February 8, 2026 5:12 pm

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সামনে এক মানববন্ধন থেকে দলটির নেতাকর্মীরা এ আল্টিমেটাম দেন।

বাংলাদেশ আম জনগণ পার্টির সদস্যসচিব ফাতেমা তাসনিম বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন না দিলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে আধাঘণ্টার মতো আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে সমাবেশ করেন তারা। এ সময় ‘হুদা গেছে যেই পথে, নাসির যাবে সেই পথে’, ‘নিবন্ধন দে, নইলে গদি ছেড়ে দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে তারা।
সম্প্রতি ইসির সামনে সমাবেশ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইস) এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদে কুশপুতুলে ডিম নিক্ষেপ করেন আম জনগণের নেতাকর্মীরা।

 

 

সর্বশেষ - রাজনীতি