Friday , 20 February 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ৫৫ উদ্ধার, আটক ৫

প্রতিবেদক
Newsdesk
February 20, 2026 8:30 pm

জাফর আলম,কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাচারে জড়িত ৫ জনকে আটক করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে তথ্য পায়। পরে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের ৩টি দল বিশেষ অভিযান শুরু করে। অভিযানে সাগরে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভনে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নিয়ে যেতে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মানবপাচার রোধে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় কোস্টগার্ড কর্মকর্তা।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সকে বাধ্য হয়ে প্ল্যান-বি’র জন্য প্রস্তুতি নিতে হচ্ছে

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত: শিক্ষামন্ত্রী

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত: শিক্ষামন্ত্রী

ট্রাম্পের শুল্কে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া, দিল্লি আসছেন পুতিন

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী

টঙ্গীতে বহুতল ভবনে আগুন, ৬ জন দগ্ধ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন হাদি

বান্দরবানে পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার

বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

টস হেরে ব্যাটিং করে বাংলাদেশর ১৫৪ রান