Thursday , 26 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গণভোটের সংশোধিত গেজেট: ‘হ্যাঁ’ ভোট কমল ১০ লাখ, ‘না’ কমল ১ লাখ

প্রতিবেদক
Newsdesk
February 26, 2026 8:57 pm

নিজস্ব প্রতিবেদক : 

সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে,গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’–উভয় ধরনের ভোটের সংখ্যাই আগের ঘোষিত প্রাথমিক ফলাফলের চেয়ে কমেছে। তবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত গেজেট বিশ্লেষণ করলে দেখা যায়, প্রাথমিক ফলাফলের তুলনায় ভোট গণনায় বড় ধরনের পরিবর্তন এসেছে; যেখানে আগে ঘোষণা করা ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি ‘হ্যাঁ’ ভোট কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টিতে (৯,৭৪,৬৮০ ভোট কমেছে), এবং ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি ‘না’ ভোট কমে হয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি (১,১১,৪৯৫ ভোট কমেছে)। অন্যদিকে, বাতিল হওয়া ভোটের সংখ্যা আগের ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ থেকে ১২,৫৫৯টি বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টিতে, যার ফলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ থেকে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমে বর্তমানে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টিতে।

প্রাথমিক ফলাফলে বাতিল ভোট বাদে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। সংশোধিত গেজেটে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি। অর্থাৎ, বৈধ ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৮৬ হাজার ১৭৫টি। সামগ্রিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।

নির্বাচন কমিশন এই বিশাল অঙ্কের ভোট কমার পেছনে সুনির্দিষ্ট কোনো কারিগরি ত্রুটি বা কারণ উল্লেখ করেনি। বিজ্ঞপ্তিতে কেবল জানানো হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবে জনগণের সম্মতি যাচাইয়ে এই ভোট অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের আদেশক্রমেই জনস্বার্থে এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা এবং জনসম্মতি চূড়ান্ত করার লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী গণভোটের আয়োজন করা হয়। ১৩ ফেব্রুয়ারি প্রাথমিক ফলাফল প্রকাশের পর আজ সেই ফলাফলে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে চূড়ান্ত গেজেট প্রকাশ করল কমিশন।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মহাখালীতে শিক্ষার্থীদের ইট-পাটকেলে রক্তাক্ত শিশুসহ অনেকে

ইফতার বিতরণ: শিবিরের আয়ের উৎস জানতে চাইলেন ছাত্রদল সা. সম্পাদক

নারী সাংবাদিকতার বিকাশে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে : স্পিকার

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, সতর্কতা জারি

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সাবেক আইজিপি মামুনসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

দেশের প্রয়োজনে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

কক্সবাজারে ট্রলারডুবি, নিউজিল্যান্ডের ৩ পর্যটক জীবিত উদ্ধার-নিখোঁজ ১

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা