Friday , 27 February 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

প্রতিবেদক
Newsdesk
February 27, 2026 7:49 pm

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। এরমধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১৪ জন।

এছাড়া তাদের হামলায় সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এ মুখপাত্র বলেছেন, তাদের সেনারা আরও ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে।

অবশ্য আফগান তালেবান সরকার জানিয়েছে পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের আট সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, আজ শুক্রবার দুপুরের পরও সীমান্তে ব্যাপক সংঘর্ষ হচ্ছিল। পাকিস্তান একদিক থেকে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে আফগানিস্তানের ভেতর থেকেও হামলা হচ্ছে।

তিনি বলেছেন, দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য জানা যাচ্ছে।

পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে উল্লেখ করে আলজাজিরার এ সাংবাদিক বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট

দেশের সরকারি হাসপাতালে সবকিছুই বিনামূল্যে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক, তিনটি নোট বিনিময় স্বাক্ষর

জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি’র তালাভাঙা নাটক : হাছান মাহমুদ

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: মহাসড়ক নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ

ইসরায়েলে আবারও ক্ষমতায় নেতানিয়াহু

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

১৩ মাসে এক হাজারের বেশি হত্যাকাণ্ড, ৫২৯ জন শিশু

শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৩ হত্যা মামলা

পলিথিনের বিরুদ্ধে কড়া অবস্থানে সরকার, নভেম্বরে শুরু অভিযান