Monday , 16 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যায় নিরপেক্ষ তদন্ত চায় টিআইবি

প্রতিবেদক
Newsdesk
March 16, 2026 9:26 pm

জাবি প্রতিনিধি :

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এই দাবি জানায়। নিহত খাদিজা টিআইবির অনুপ্রেরণায় গঠিত জাবি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহ-দলনেতা ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার (১৫ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সাভারের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন খাদিজা। এই মর্মান্তিক ঘটনায় জাবি ইয়েস গ্রুপের সদস্যদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
টিআইবি মনে করে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি। দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবিও জানানো হয়েছে।

নিহত শারমিন জাহান খাদিজা লোক প্রশাসন বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

গত বছরের ৮ ডিসেম্বর তিনি জাবি ইয়েস গ্রুপের সদস্য হিসেবে যুক্ত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে শুরু করেন। তার নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে চলতি বছরের ২৭ জানুয়ারি তাকে জাবি ইয়েস গ্রুপের সহ-দলনেতা (নারী) হিসেবে নির্বাচিত করা হয়। তরুণ এই দুর্নীতিবিরোধী কর্মীর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে টিআইবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রায়পুরে ময়লা আবর্জনায় ঘেরা ভাঙা টিনের ঘরে চলছে শিশুদের পাঠদান

ব্যাংক খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে

ব্যাংক খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

সভা-সমাবেশের বিষয়ে ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিকিমে সড়ক দুর্ঘটনায় চার সেনা নিহত

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

গণতান্ত্রিক ব্যবস্থায় ফ্যাসিস্টদের কোনো স্থান নেই: ড. ইউনূস

ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

দুদকের অনুসন্ধানে চিহ্নিত: জড়িত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান