Monday , 30 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পেট্রোল-অকটেনের জন্য ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ

প্রতিবেদক
Newsdesk
March 30, 2026 9:32 pm

নিজস্ব প্রতিবেদক :

ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহে ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, ‘দেশের জ্বালানির মোট চাহিদার ৬৩ শতাংশ ডিজেল। বর্তমানে ডিজেলে কোনো সংকট নেই। অকটেন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটি অনেকটা মনস্তাত্ত্বিক। এই পরিস্থিতি সামাল দিতে পাম্প থেকে তেল নেওয়ার ক্ষেত্রে ফুয়েল পাসের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে পেট্রোল ও অকটেনচালিত পরিবহনের জন্য এই উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও জানান, দেশে বর্তমানে এক লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে। আজ ৩০ মার্চ এবং আগামী ৩ এপ্রিল আরও দুটি কার্গো জাহাজ আসবে। সব মিলিয়ে এপ্রিলে দেশে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল যুক্ত হবে। নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ ছাড়া আগামী দুই মাস রাশিয়া থেকে ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মওকুফ চেয়ে চিঠি দেওয়ার বিষয়টিও পুনরুল্লেখ করেন তিনি।

যুগ্ম সচিব জানান, এ ছাড়া ভারত থেকে কয়েক ধাপে এ পর্যন্ত ২২ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়া গেছে। এর বাইরে ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির আলোচনা চলছে।

 

সর্বশেষ - রাজনীতি