শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রোড ডিভাইডারের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এঘটনায় অন্তত আরও ১০জন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি