শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জ্বালানি সংকটের প্রভাব কমছেই না, ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব যেন কমছেই না। ছুটির দিন আজ শুক্রবারও ঢাকার বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকার ও গাড়িচালকরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি বলে অভিযোগ করেছেন।

সরেজমিনে দেখা যায়, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অসংখ্য গ্রাহককে। কেউ কেউ রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও সকালে তেল পাননি।

বাইক চালক মো. সুমন জানান, তিনি বৃহস্পতিবার রাত ১০টায় তেল নিতে লাইনে দাঁড়ান। কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও তেল পাননি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে সড়কেই বসে পড়েন তিনি। তার মতো অনেকেই খাওয়া-ঘুম বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পাম্পে সব মেশিন (নজেল) চালু না রাখায় তেল সরবরাহ ধীরগতিতে হচ্ছে। এতে করে লাইনের দৈর্ঘ্য বাড়ছে এবং অপেক্ষার সময় অসহনীয় হয়ে উঠছে।
তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। এজন্য তারা দ্রুত তেল দিতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে টানা ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে সাধারণ চালকদের মধ্যে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সর্বশেষ - রাজনীতি