Friday , 3 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফ্যাসিবাদ সংক্রামক রোগ, যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতিয়মান: জামায়াত আমীর

প্রতিবেদক
Newsdesk
April 3, 2026 9:51 pm

নিজস্ব প্রতিবেদক : 

ফ্যাসিবাদ সংক্রামক রোগ, যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতিয়মান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জনগণের ন্যায্য অধিকার তাদের হাতে পৌঁছে না দেয়া পর্যন্ত জামায়াতসহ ১১ দলের সংগ্রাম চলবে। আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।’

শুক্রবার (৩ এপ্রিল) কেরানিগঞ্জে দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে ইস্পাতকঠিন জবাব দেয়া হবে।’

শফিকুর রহমানবলেন, ‘বিএনপি জনগণকে দেয়া কথা লঙ্ঘন করেছে। তারা বলছে সংবিধানে গণভোট নেই। আমার প্রশ্ন বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটা ছিল? প্রকৃত বিষয় হলো গণভোট হচ্ছে সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগের দিন পর্যন্ত গণভোটের পক্ষে ছিলেন। যখন দেখলেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতছেন তখন ঘুরে গেলেন। গণতন্ত্রে বিশ্বাস করলে আসুন, সবাই গণভোটে এক হই।’

দেশে জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের বক্তব্যে মনে হয় তেলের ওপর ভাসছে বাংলাদেশ।’

স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনার সিদ্ধন্তকে সরকারের নির্বুদ্ধিতার পরিচয় বলে মন্তব্য করেন জামায়াত আমীর।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত