রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্বাক্ষরিত সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৫, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবদেক : 

জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনায় ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে আর্চবিশপস হাউসে ইউনাইটেড ফোরাম অব চার্চেস বাংলাদেশ।

মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষের আকাঙ্ক্ষার জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে, সংস্কারে পরিকল্পনা ৩১ দফায় আগেই নেওয়া হয়েছে। অনেকে ভুলভাবে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করছে। অযথা অহেতুক কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে।

একটি মানবিক দেশ গড়ার সংকল্প কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তি চায়, তাই বাংলাদেশকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক ও সাম্যের দেশ হিসেবে গড়তে চায়, বাংলাদেশ ধনী দেশ নয়, ধনী দেশ হতেও চাই না। শুধু রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না; আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আজ একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন সম্পন্ন করে নতুন সময়ে প্রবেশ করেছি। এই সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চাই।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট আর্চবিশপস বিজয় এন ডি ক্রুজ-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক ডেভিড অনুরুদ্ধ দাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া প্রমুখ।

 

সর্বশেষ - রাজনীতি