মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও আগের সংসদে বিএনপির সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‌‘আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষ ভালোবাসা ও দোয়া নিয়ে আমার পাশে ছিলেন। দলীয় গণ্ডির ভেতর থেকে নির্বাচন করলে এই সৌভাগ্য আমার হতো না।’

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। কারণ, দলীয় মনোনয়ন না পাওয়ার ফলেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার সঙ্গে ছিল। কেবল দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে দেশজুড়ে মানুষের এই অকৃত্রিম ভালোবাসা অনুধাবন করার সৌভাগ্য হয়তো আমার হতো না।’

নির্বাচনি লড়াইয়ের স্মৃতিচারণ করে রুমিন ফারহানা বলেন, ‘আমি আমার অসংখ্য নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নানা প্রতিকূলতা ও বহিষ্কারের ভয় উপেক্ষা করে আমার পাশে দাঁড়িয়েছেন। তারা ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে আমার জন্য কাজ করেছেন এবং আমাকে ছেড়ে যাননি।’

রুমিন ফারহানা তার বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলেন, ‘আল্লাহ আমার এই কঠিন পথচলাকে সহজ করে দিয়েছেন।’

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত