Tuesday , 14 April 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত

প্রতিবেদক
Newsdesk
April 14, 2026 7:27 pm

নিজস্ব প্রতিবেদক :

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর এই শোভাযাত্রা শুরু হয়।

এবার শোভাযাত্রায় ছিল পাঁচটি প্রধান মোটিফ। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। প্রতিটি মোটিফ আলাদা বার্তা বহন করে। এছাড়া ছিল মাছ, বাঘ ও হরিণ শাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া ও ময়ূর।

মোরগ নতুন শুরু ও জাগরণের প্রতীক। এটি অন্ধকার দূর হওয়ার বার্তা দেয়। দোতারা বাঙালির লোকসংগীত ও সাংস্কৃতিক শিকড় তুলে ধরে। এটি বাউল শিল্পীদের গুরুত্বও মনে করিয়ে দেয়।

কাঠের হাতি শক্তি, ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। টেপা ঘোড়া গ্রামবাংলার সহজ জীবন ও শৈশবের স্মৃতি তুলে ধরে। পায়রা সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির বার্তা দেয়।

এদিকে সকাল ৮টা থেকেই চারুকলা অনুষদের প্রাঙ্গণে জড়ো হন উৎসবপ্রিয় মানুষ। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। চারদিকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে উৎসবের পরিবেশ তৈরি হয়। শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেন, তারা জাতীয় পতাকা বহন করেছেন। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীও পরিবেশনায় অংশ নিয়েছেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠকের বিষয়টি গুজব: নাসীরুদ্দীন পাটওয়ারী

অবশেষে গ্রেফতার ছাত্র-জনতার ওপর একাই ২৮ গুলি ছোড়া তৌহিদুল

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় অন্ধ স্বামী আটক

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে এখন দুটি পক্ষে বিভক্ত: হাসনাত আবদুল্লাহ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

নির্যাতিত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করবে ‘জার্নালিস্ট ফর জাস্টিস’

ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না জেলেনস্কি