বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২২, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজে জেন্ডার সংবেদনশীলতার অভাব কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি আমাদের সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, রাজনীতি ও গণমাধ্যম— এই দু’টি শক্তিশালী মাধ্যম যদি পেশাদারিত্ব ও জবাবদিহিতার আওতায় আসে। তখন সমাজ স্বয়ংক্রিয়ভাবে জেন্ডার সংবেদনশীল হয়ে উঠবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মী— উভয়কেই সারাক্ষণ জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। রাজনীতিবিদদের লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা ও জনসেবা, আর গণমাধ্যমের লক্ষ্য সংবাদ পরিবেশন। কিন্তু এই দুই ক্ষেত্রে যদি সঠিক জবাবদিহিতার প্রক্রিয়া না থাকে, তবে জনস্বার্থ বিঘ্নিত হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। কারণ, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই রাজনীতিবিদদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে।

মোবাইল জার্নালিজম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে যে কেউ স্মার্টফোন ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে পারছেন, যা এক ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তিনি বলেন, ইউটিউব বা সামাজিক মাধ্যমে বিমূর্ত কোনো কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতার কথা বলা অবাস্তব। জবাবদিহিতা হতে হবে সুনির্দিষ্ট অস্তিত্বসম্পন্ন কর্তৃপক্ষের কাছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী নজরদারি ও সুস্থ নীতিমালার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

গণমাধ্যমের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার কোনো একপাক্ষিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক করেছেন। পর্যায়ক্রমে সম্পাদক ও টেলিভিশন মালিকদের সঙ্গেও বৈঠক হবে। অংশীজনদের কাছ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতেই গণমাধ্যমের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পিআইবি, জাগো ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।

অনুষ্ঠানে ম্যানুয়াল উপস্থাপন করেন পিআইবি’র সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সিলেটে প্রথম নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী

শরিকদের সঙ্গে শিগগিরই সমঝোতা হবে : হাছান মাহমুদ

ভারতের কাছে প্রতিবেশী সুলভ আচরণ চাই: ডা. শফিকুর রহমান

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

জুলাই বিপ্লবে স্কাউট সদস্যের আত্মাহুতি, এ নজির বিশ্বে আর নেই: প্রধান উপদেষ্টা

নিজেদের ত্রাণকর্মী হত্যার তদন্ত চায় জাতিসংঘ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

“জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায়”