শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৫, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে আমির এবং তার দল কখনও সুস্থভাবে চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জানা যায়, মহান মে দিবস সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। এতে দলীয় অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে–এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না।’

ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার পেছনে একটি চক্র কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলেই সরকার বিশ্বাস করে।

এসময় কোনো অপশক্তি যেন দেশে স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে জন্য নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

অনেক রাজনৈতিক দলের অ্যাজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই: ইফতেখারুজ্জামান

সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে নববর্ষের অনুষ্ঠান

রাজশাহীতে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না পুলিশ কর্মকর্তারা

চ্যা‌লেঞ্জ উত্তর‌ণে আ.লী‌গে আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ 

নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণের যাত্রা শুরু হয়ে গেছে : ড. আসিফ নজরুল

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬