বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৯, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাসের চালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ( ২৯ এপ্রিল) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি সড়ক দিয়ে যাওয়ার সময় ‘ট্রাস্ট মিনিবাস’ সার্ভিসের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিমন্ত্রীর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ বাসটি জব্দ করে এবং চালক ওমর ফারুককে হেফাজতে নেয়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থী ৯ জন 

বাজেটে বিদেশনির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে শেখ হাসিনার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে সহিংসতা বৃদ্ধির কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢাকার তলব

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশত ঘর

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

কোটা বাতিল ও চাকরির বয়স ৩৫ দাবিতে সরকারকে আল্টিমেটাম

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে: সেলিমা রহমান