Thursday , 14 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
May 14, 2026 3:20 pm

নিজস্ব প্রতিবেদক : 

শাপলা চত্বরে হেফাজতে মামলায় দীপু মনি, ফারজানা রুপা, মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মতুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামি ৭ জুন নির্ধারণ করা হয়েছে।

এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে।

গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন।

এর আগে প্রসিকিউশন জানায়, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এছাড়া, সেসময় মরদেহের সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি।

প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্ত সংস্থা শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ব্যাংক খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে

ব্যাংক খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : তথ্যমন্ত্রী

শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে: প্রধান উপদেষ্টা

অভিষেকের গোপন তথ্য ফাঁস করলেন কারিনা

আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আসিফ নজরুল

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসি’কে একসঙ্গে কাজ করা উচিত : প্রধানমন্ত্রী

সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

মানুষ বিএনপিকে চেনে, সাড়া দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের সময় বাড়ল