Saturday , 20 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মন্দির ভাঙার হুমকি : প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন  ও বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
June 20, 2026 8:33 pm

অপরাধচিত্র : ২০ জুন  শনিবার ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচির আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠন।

সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামচন্দ্রের প্রতি অবমাননা, মূর্তি নির্মাণে বাধা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে ফেলার হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মিলন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তপন দে’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, মহানগর সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন, হিন্দু মহাজোটের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীপেশ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পার্থ সারথী সিংহ আপেল ও বিজয় মিত্র শুভসহ অন্যরা।

বক্তারা গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানান। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এবং দেব-দেবীর অবমাননা করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে।

সমাবেশ থেকে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিরুদ্ধে অপতৎপরতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা।

তারা সতর্ক করে বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সনাতনী সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

 

সর্বশেষ - রাজনীতি