Monday , 22 June 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গ্রাহক ফোরামের দাবি ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন করতে হবে

প্রতিবেদক
Newsdesk
June 22, 2026 4:27 pm

অপরাধচিত্র : আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে কেন্দ্রীয় ব্যাংককে সময়সীমা বেঁধে দিয়ে এ ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক নূর উন নবী।

সাত দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নূর নবী বলেন, ইসলামী ব্যাংকের চলমান সংকট নিরসনে গ্রাহকদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে সাত দফা দাবি উপস্থাপন করা হয়েছে। শেয়ারহোল্ডার ও আমানতকারীদের পক্ষ থেকে গভর্নরের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দাবিগুলো যৌক্তিক হিসেবে স্বীকার করলেও তা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ করেন তিনি।

নূর উন নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

এ ছাড়া ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ব্যাংক থেকে লুণ্ঠিত অর্থ উদ্ধার, এস আলমের সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা সংশোধনের নামে ‘লুটেরাদের পুনর্বাসনের সুযোগ’ বাতিলের দাবি জানানো হয়।

সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় গ্রাহক ফোরাম।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩৩০ জনকে

ছাতক এলজিইডি অফিসে ঘুষের রাজত্ব: ‘কোটিপতি অফিস সহকারী’ রিয়াজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম

আওয়ামী লীগের কারাবন্দী নেতার জন্য প্রত্যয়নপত্র দেওয়া বিএনপির দুই নেতার পদ স্থগিত

আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আসিফ নজরুল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু নীতি ও পরিকল্পনাকে পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

এবার এস আলমের চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৭২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার