Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে ঢাকা ছাড়ছেন দুই মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
June 23, 2026 10:08 pm

অপরাধচিত্র:  ২৩ জুন মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন দুই মন্ত্রী। তারা হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জানা গেছে, সফরসঙ্গী হিসেবে তারা চীনের বেইজিংয়ে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। দুই মন্ত্রীর সফরের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে রোববার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি ওই সফর করেন।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া ২৩ থেকে ২৫ জুন চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়ন্স’ সম্মেলন (সামার দাভোস ফোরাম)-এ অংশ নিচ্ছেন তিনি। এতে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানা গেছে। সফর শেষে আগামী ২৬ জুন রাতে তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

উত্তরায় মাইক্রোবাসে আগুন

বিচার বিভাগকে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার জরুরি: প্রধান বিচারপতি

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

প্রাথমিকের শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন : ইসি রাশেদা