Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

প্রতিবেদক
Newsdesk
June 23, 2026 10:13 pm

অপরাধচিত্র ডেস্ক: মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিএম-এর কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ব্যাংক অব মালদ্বীপের (BML) প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ বৈঠকে অংশ নেন।

বৈঠকে মালদ্বীপিয়ান রুফিয়া (MVR) ও বাংলাদেশি টাকা (BDT)-এর মধ্যে সরাসরি লেনদেনের সম্ভাবনা, রেমিট্যান্স প্রক্রিয়া আরও সহজীকরণ এবং দুই দেশের ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তিনি প্রবাসীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও সাশ্রয়ী রেমিট্যান্স সেবা নিশ্চিত করাকে হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরাসরি মুদ্রা লেনদেনের সুযোগ সৃষ্টি হলে প্রবাসীরা কম খরচে ও দ্রুত সময়ে দেশে অর্থ পাঠাতে পারবেন, যা দুই দেশের মধ্যে বৈধ আর্থিক প্রবাহ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী মোহাম্মদ শরীফ বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের জন্য আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উভয় পক্ষই প্রবাসী কল্যাণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ–মালদ্বীপ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই: নাহিদ

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

পোশাকশিল্পে অস্থিরতার মধ্যেও পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ

সন্ত্রাসী-চাঁদাবাজদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

ফিরে দেখা লিটল ম‍্যাগ আড্ডায় উঠে এল তিস্তাপারের মানুষের জীবন জীবিকার নানা আখ্যান

শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু

হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক

মানসিক শান্তির খোঁজে থেমে গেল কাকতাল

ফের সচিবালয়ের সামনে অবস্থানে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা