Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিআইডব্লিউটি‘র মাসিক সমন্বয় সভা

প্রতিবেদক
Newsdesk
June 23, 2026 10:35 pm

অপরাধচিত্র ডেস্ক: ২৩ জুন মঙ্গলবার বিআইডব্লিউটিএ – এর চেয়ারম্যান মহোদয়ের সাথে সকল বিভাগীয় প্রধানগণ ও সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তাদের জুন মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম। এছাড়া এ সভায় সদস্যত্রয় (অর্থ, প্রকৌশল এবং পরিঃ ও পরিঃ), সকল বিভাগীয় প্রধান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়গণ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সিপিএসবৃন্দ জুম অ্যাপসের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন। দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে সম্পাদন ও আন্তঃবিভাগীয় কার্যক্রমে ইতিবাচক গতিশীলতা আনয়নে এ সমন্বয় সভাটি অত্যন্ত ফলপ্রসু ভূমিকা রেখে থাকে। নিম্নোক্ত বিষয়গুলো এ সমন্বয় সভায় দৃঢ়করন করা হয়।
১. সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি
২. সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি
৩. ডি-নথি ব্যবস্থাপনা;
৪. ডিজিটাল আর্কাইভ সংরক্ষণ;
৫. কর্তৃপক্ষের ওয়েবসাইট হালনাগাদকরণ;
৬. তথ্য অধিকার আইন (আরটিআই) অনুসারে তথ্য সরবরাহ করা;
৭.অডিট আপত্তি নিষ্পত্তিকরণ;
৮. দেওয়ানি মামলা নিষ্পত্তিকরণ;
৯. কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান;
১০. অনিষ্পন্ন বিষয় নিষ্পত্তিকরণ;
১১. সাংগঠনিক কাঠামো তৈরি;
১২. বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তিকরণ;
১৩. কর্তৃপক্ষের নদীবন্দরসমূহে নিয়মিত মাসিক সমন্বয় সভা আয়োজন করা।
সামগ্রিক সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ জনাব মোঃ সাইফুল ইসলাম।

সর্বশেষ - রাজনীতি