Thursday , 25 June 2026 |
শিরোনাম:

সেন্টমার্টিনে পর্যটক নেই: আছে মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য

আসামি বিদেশে, আরেক ব্যক্তিকে হাজির করে জামিন জালিয়াতি : আইনজীবীসহ ২ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ইউএনওর বিরুদ্ধে অভিযোগ : স্কুলের রাস্তা দখলমুক্ত না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

প্রতিবেদক
Newsdesk
June 25, 2026 12:38 pm

অপরাধচিত্র ডেস্ক: সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
২৪ জুন বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজে সেদেশের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মিল্টন ডিকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মিল্টন ডিক চলতি বছরের এপ্রিলে তার ঢাকা সফরকালে পাওয়া উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উভয়পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা সর্বোত্তম গণতান্ত্রিক চর্চা এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সংসদীয় দলগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গভীর আগ্রহ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠক বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার প্রতিফলন। পাশাপাশি পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশের গুরুত্বও এতে তুলে ধরা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আমাকে আর দেশনায়ক-রাষ্ট্রনায়ক বলবেন না: তারেক রহমান

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা

গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস’ পরিচয়ে প্রতারণা, সালাম রিমান্ডে

মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করতে মিথ্যা প্রচারনা শামীম ওসমান দোসরদের : রিয়াদ মোহাম্মদ চৌধুরী

জীবনের সব সঞ্চিত দিয়ে রোপিত সুপারি গাছ, কেটে দিলো বন বিভাগ!

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে ঢাকা ছাড়ছেন দুই মন্ত্রী