Wednesday , 1 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
July 1, 2026 12:26 am

নিজস্ব প্রতিবেদক :

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২০টির বেশি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
‎
‎মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
‎
‎তিনি জানান, আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর ধোলাইখাল থেকে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তত্ত্বাবধানে এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে গুলশান থানার একটি টিম ওয়ারেন্টের ভিত্তিতে মাসুকুর রহমান কে গ্রেফতার করে। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় বিভিন্ন মামলায় অন্তত ২০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
‎
নিয়াজ মেহেদী আরও জানান, মাসুকুরকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জেলার খবর