Thursday , 2 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের কাছে সিভি আহ্বান

প্রতিবেদক
Newsdesk
July 2, 2026 10:07 pm

নিজস্ব প্রতিবেদক : 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আগ্রহী প্রার্থীদের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) চেয়েছে এ বিষয়ে গঠিত বাছাই কমিটি।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৩ জুলাই বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে নির্ধারিত স্থানে সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে। তবে যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে কমিশন আইন, ২০০৪ এর ধারা ৭ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য আগ্রহীদের কাছে এই জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী ব্যক্তিদের দুদক আইনের ধারা ৮ এর উপধারা (১) মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে ধারা ৮(২)-এ অনুযায়ী অযোগ্য ব্যক্তি কমিশনার পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।

সিভিতে আগ্রহী ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা ও অভিজ্ঞতার বিবরণ লিখতে হবে। এছাড়া মোবাইল নম্বর ও ইমেইল উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।

সিভির সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সকল সনদপত্রের কপি জমা দিতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্রে (মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় গেইট নং-০৫) অথবা নতুন ভবনের (১) জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় (কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ) সিভি জমা দিতে পারবেন।

সর্বশেষ - রাজনীতি