Sunday , 5 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রোগ নির্ণয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 5, 2026 2:31 pm

নিজস্ব প্রতিবেদক : 

রোগীদের সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে অনুষ্ঠিত ‘স্বাস্থ্যসেবায় উচ্চপ্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার এই পরিস্থিতির দ্রুত উন্নতি করতে চায়। আর এ কারণেই এবারের বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে।’

এদিকে ডেঙ্গু মোকাবিলায় সরকারের চলমান কার্যক্রম ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, কিছু কিছু হাসপাতালে এমনও অবস্থা তৈরি হয়েছে যে, এক রুমে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ডেঙ্গু ও হাম মোকাবিলায় যেসব চিকিৎসক ও নার্স নিয়োজিত রয়েছেন, তাদেরকে আরও ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

 

 

 

সর্বশেষ - রাজনীতি